banglahour

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা শুরু

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

মানবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়ার প্রতিপাদ্যকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকার মহিদপুরে মৌলিভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রথম দিনে প্রায় দেড় হাজার রোগীকে সেবা প্রদান করা হয়। রোগীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রথমে রেজিস্ট্রেশন ও পরে চিকিৎসা গ্রহণ করেন। ১২টি বুথে ড্যাবের একটি দল চিকিৎসা ও নাস সেবা প্রদান করে।

ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী। প্রধান অতিথি ডা. ডোনার তার বক্তব্যে বলেন, মানবতার সেবায় কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যেখানে দুর্ভোগ বা সমস্যা সেখানে আমরা উপস্থিত থাকি। ২৬ বছর ধরে আমরা কাজ করছি এবং আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রি চক্ষু সেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে সেবা প্রদানের পর রোগীদের ফলোআপ গ্রহণ করা হবে। আগামী দিনে সেবা প্রদান হবে—

শনিবার, বাবুবাজার জোবেদ আলী উচ্চ বিদ্যালয়

বুধবার, বীরদল উচ্চ বিদ্যালয়

২৩ আগস্ট, হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন

৩০ আগস্ট, কানাইঘাট শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা

৬ সেপ্টেম্বর, মুলাগুল উচ্চ বিদ্যালয়

৮ সেপ্টেম্বর, চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা

১৩ সেপ্টেম্বর, জকিগঞ্জ ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়

উদ্বোধনী দিনে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং বিভিন্ন সময়ে রোগীদের ফলোআপ করবেন চিকিৎসকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল