banglahour

বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণে সচেতনতা মূলক মাইকিং

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন

বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণের জন্য বন বিভাগ সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন মোংলা বন্দরের পশুর নদীর ডলফিন অভয়ারণ্য এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাইকিং কার্যক্রমের নেতৃত্ব দেন স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিম। তিনি স্থানীয় জেলেদের ডলফিন শিকার না করতে, তাদের বিরক্ত না করতে এবং আবাসস্থল নষ্ট না করার জন্য আহ্বান জানান।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “সুন্দরবনের ডলফিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল