banglahour

নির্বাচিত সরকার ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না: বরকত উল্লাহ বুলু

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন

যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের এদেশে ভোট চাওয়া ও নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বরকত উল্লাহ বুলু আরও বলেন, নির্বাচন কমিশন, সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করলে দেশ সমৃদ্ধশালী হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল