banglahour

শ্রীনগরে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষা | আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে”—এই বিষয়কে কেন্দ্র করে শ্রীনগর উপজেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক বিতর্ক প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসার দল অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে ৭টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। এর মধ্যে হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ অসাধারণ যুক্তি ও বিতর্কশৈলী প্রদর্শন করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মূল্যবোধ ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে। অংশগ্রহণকারী সব দলই সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে সহযোগিতা করেছে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং আয়োজনে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল