banglahour

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে খুলনায় বিএনপির দোয়া মাহফিলসহ ব্যাপক কর্মসূচি

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫২ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। এ উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরও কেক কাটা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হবে না। পরিবর্তে দেশব্যাপী বিএনপির কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হবে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মহানগরীর ৩১টি ওয়ার্ড ও জেলার ৯টি উপজেলায়ও পৃথকভাবে কর্মসূচি পালন করা হবে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ‘আপোষহীন নেত্রী’ খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও বিএনপি তার জন্মদিনকে দলীয় কর্মসূচির মাধ্যমে গুরুত্ব দিয়ে পালন করে আসছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল