banglahour

কিশোরগঞ্জ সদরে জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১১ মাস আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৩:০২ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে “বুথভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (তারিখ উল্লেখ নেই) সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনী ও জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে দলটি জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে মানুষ জামায়াতে ইসলামীকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।

কর্মশালায় ভোট কারচুপি প্রতিহত, জাল ভোট রোধ, ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকানো এবং দায়িত্ব দক্ষতার সাথে পালনসহ বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বুথভিত্তিক পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোশারফ হোসাইন লোকমান। বিশেষ প্রশিক্ষক হিসেবে অংশ নেন সদর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন বিভাগের সভাপতি মো. নূর উদ্দিন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল