banglahour

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ময়মনসিংহে কোরআনখানি ও দোয়া মাহফিল

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:১১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর শিকারীকান্দা জামিয়াতুল সুন্নাহ মুযাহিরুল উলুম মাদ্রাসায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ইমাম মুফতি আবুল হাসেম।

এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়েও কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মহানগর আহ্বায়ক মাওলানা মীর সাখাওয়াত হোসেন মোমেন।

এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা ও একেএম মাহবুবুল আলমসহ নেতাকর্মীরা অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল