banglahour

মুকসুদপুরে যাত্রীবাহী বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১, আহত ৭

সারাদেশ | মোঃ জসিম উদ্দিন, মুকসুদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৬:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি অ্যাম্বুলেন্সে ছিলেন এবং ঘটনাস্থলেই মারা যান; তার নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ নিশ্চিত করেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল