banglahour

হিজলায় নৌপুলিশের অভিযানে অবৈধ ড্রেজার আটক

সারাদেশ | হিজলা (বরিশাল) প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৩০ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একটি ইঞ্জিন চালিত ড্রেজার নৌপুলিশ আটককরেছে।

ঘটনা ঘটেছে হরিনাথপুর ইউনিয়নের আবুপুর সংলগ্ন নদীতে, শুক্রবার দুপুর ১২টায়। পরে ড্রেজারটি হিজলা নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হরিনাথপুরে বিভিন্ন স্থানে রাতের বেলায় অবৈধ বালু উত্তোলন করা হয়, কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অবৈধ ড্রেজার ব্যবহার হচ্ছে। তার নির্দেশে এসআই আবদুর রহমান নেতৃত্বে চৌকস একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড্রেজার আটক করে। মামলার প্রক্রিয়া চলমান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল