banglahour

চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি না দিলে নির্বাচন আবারও আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে আমরা একমত যে সংস্কার ও সাংবিধানিক পরিবর্তন ছাড়া নির্বাচন হলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত।

সংখ্যালঘু–সংখ্যাগুরু বিভাজনকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, জামায়াত প্রতিষ্ঠার পর থেকেই সব ধর্মাবলম্বীর কল্যাণে কাজ করছে। জামায়াত পরিচয়ে কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন করলে শুধু বহিষ্কার নয়, সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি বেলাল হোসাইন। বক্তব্য রাখেন পৌর আমীর মাওলানা ইব্রাহীম, নায়েবে আমীর কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেলসহ অন্যান্য নেতারা।

হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সঞ্জিব দাস, বাসুদেবনাথ, লিটন দত্ত, নারায়ণ দাস, কমলেশ মন্ডল, শ্রী শংকর দত্তএবং বৌদ্ধ সম্প্রদায়ের ভোবন মাস্টার।
প্রায় এক হাজার ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল