banglahour

ভূঞাপুরে জামায়াতে ইসলামী’র যুব সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | টাঙ্গাইল প্রতিনিধি

(১১ মাস আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ১১:১১ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে “যুব সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পলশিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন হয়।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাঙ্গাইল আমির আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি বোরহানুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার উপ-সম্পাদক রেজাউল হাসান চৌধুরী ও স্থানীয় নেতা আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন নিকরাইল ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি রেজাউল করিম।

বক্তারা মানবতার সেবা, দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল