
(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ১১:১৩ অপরাহ্ন
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল।
এ সময় সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান, সহ-সভাপতি সৈয়দ আরেফিন তারা, যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও মুক্তি কামনা করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।