banglahour

জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ১১:১০ পূর্বাহ্ন

জন্মাষ্টমীর সরকারি ছুটির কারণে শনিবার (১৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার (১৭ আগস্ট) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, শুধু বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল