banglahour

জেলের জালে ধরা পড়লো ২২ কেজির কোরাল

সারাদেশ | মনিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৪:০১ অপরাহ্ন

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে লেম্বুর চর এলাকায় মাছটি শিকার করেন জেলে আল-আমিন খাঁ।

তিনি জানান, ডিঙ্গি ট্রলার নিয়ে ফিরছিলেন এমন সময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় বিশালাকৃতির কোরাল মাছটি দেখতে পান। পরে সহযাত্রী জেলেদের সঙ্গে দুই দফায় জাল ফেলে মাছটি শিকার করেন।

বেলা সাড়ে ১১টার দিকে মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। নিলামে মাছটি ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৯০ টাকায় কিনে নেন খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় কোরাল জেলেদের জালে ধরা পড়ে না। তবে আশা করা যাচ্ছে, অনুকূল আবহাওয়া ও মৌসুমে আরও বড় আকারের সামুদ্রিক মাছ জেলেদের জালে ধরা পড়বে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল