banglahour

খুলনা মহানগর শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা |

(১১ মাস আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৮:৪৮ অপরাহ্ন

উপশাখা মজবুতিকরণ ও সংগঠন সম্প্রসারণ সপ্তাহ’-এর অংশ হিসেবে খুলনা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ‘উপশাখা দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ইসলামী আন্দোলনের জন্য উপশাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। উপশাখা পর্যায়ে সংগঠন যত শক্তিশালী করা যাবে, ইসলামী সমাজ বিনির্মাণের কাজ তত দ্রুত এগিয়ে যাবে। দায়িত্বশীলদের জবাবদিহিতার মানসিকতা নিয়ে আন্তরিক ভূমিকা রাখতে হবে। সংগঠনের প্রতিটি উপশাখাকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হাসান। শুরুতে দারসুল কুরআন পেশ করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও ইসলামী চিন্তাবিদ ড. আবু রুবাবা।

সেশন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি আব্দুল আউয়াল। এছাড়া মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে মহানগরীর সকল প্রাতিষ্ঠানিক ও আবাসিক ওয়ার্ডভুক্ত উপশাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল