banglahour

সিলেট মহানগর ১৬নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদের পতন হলেও এখনো সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জামায়াতকে বিজয়ী করতে হবে। “সিলেট আমাদের শহর। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এটিকে একটি মডেল সিলেট হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি সমৃদ্ধ সিলেট গঠনের জন্য আমাকে সুযোগ দিন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট উপহার দেব।”

শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা কাউসার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন—থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, সেক্রেটারি মুহিব আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট জুনেদ আহমদ, থানা কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল খালিক, আখতারুজ্জামান বাবলু, তামিম আহমদ খান, মুফতি জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা জুনেদ আহমদ, আব্দুল মান্নান ও নিজাম উদ্দিন গিয়াস প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল