banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে পালিত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৮:৫২ অপরাহ্ন

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুলিয়ারচর থানার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা বিএনপি সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাৎ হোসেন শাহ আলম, উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক এবং বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু প্রমুখ।

বক্তারা বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মূলে জনসচেতনতা তৈরি করতে হবে। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল