banglahour

রাঙ্গামাটিতে জাপান ফুটবল এসোসিয়েশন অনূর্ধ্ব-১৪ ওমেন্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৮:৫৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে শুরু হয়েছে জাপান ফুটবল এসোসিয়েশন (জেএফএ) অনূর্ধ্ব-১৪ ওমেন্স ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম টুর্নামেন্ট। শনিবার (১৬ আগস্ট) বিকেলে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী।

রাঙ্গামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুন বিকাশ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

বক্তারা বলেন, রাঙ্গামাটি সম্ভাবনাময় ফুটবলারের অন্যতম কেন্দ্র। এখানকার অনেক খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় নারী দলে খেলছেন। আগামীতেও রাঙ্গামাটি থেকে আরও ফুটবলার উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাঙ্গামাটি জেলা নারী দল ও ফেনী জেলা নারী দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাপান ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান ও কক্সবাজার—মোট ছয়টি জেলা অংশ নিচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল