
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫৫ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পঞ্চগড় জেলা শাখা।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকায় মরহুম আলহাজ্ব দারাজ উদ্দীন চৌধুরী হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং মাদরাসা চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব পঞ্চগড় জেলা শাখার প্রতিনিধি ডা. বাহরাম আলী, ডা. মাহাবুব উল আলম, ডা. মনোয়ার হোসেন, ডা. আবু সায়েম প্রমুখ।