banglahour

মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

রাজনীতি | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টা পর্যন্ত ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে মোঃ শহিদুল হক বাবুল সভাপতি ও মোঃ মেহেদী হাসান ইয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এবং মো. ফিরোজ তালুকদার।

মোট ১,১৩৬ জন ভোটারের মধ্যে ১,১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৩টি ভোট বাতিল হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, নাসির আলাপ, মোজাফ্ফর রহমান আলম, মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, শিকদার ফরিদুল, আসাদুজ্জামান মিলন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল