banglahour

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় পুলিশ জানে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৪ অপরাহ্ন

কুমিল্লা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে কোন পরিস্থিতি কিভাবে রপ্ত করতে হয়, সেটা সম্পর্কে ধারণা লাভ করেছি। আগামীদিনের কর্মসূচিগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তা আমরা জানি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায়ও পুলিশ প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)  কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন,  ১১ ফেব্রুয়ারি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে। কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তারা জানে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নানসহ আরো অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল