banglahour

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৫:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দাদি ও নাতনি মারা গেছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাতনির এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় দাদির মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান।

গুরুতর আহতরা হলেন—মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানান, তারা কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে ফরিদা আক্তার ও মারিয়ার অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে মারা যায় শিশু মারিয়া। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাদি ফরিদা আক্তার।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল