banglahour

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

অর্থনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৮ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৬:৫০ অপরাহ্ন

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।

জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশেদ হোসেন জানান, দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি এবং আজ বিকেলে সেই অনুযায়ী একটি ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, ২০২৫ সালের ৩ মার্চ সর্বশেষ হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। এর পর থেকে প্রায় সাড়ে পাঁচ মাস পর আজ থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো। এ বন্দরের পাঁচজন আমদানিকারক ৩০ মেট্রিক টন করে মোট ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল