banglahour

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

অপরাধ | টাঙ্গাইল প্রতিনিধি

(৯ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি চালানোর ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার শহরের আদালতপাড়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন

শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে শাহীন (৩২),

সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৭),

ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন (৩৮)।

উজ্জল হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, “তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত :

গত ২৬ মে (সোমবার) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহমেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় রানা আহমেদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল