banglahour

নগরভবনে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১১:১৯ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। তিনি বদলি হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগ দিচ্ছেন। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ও বক্তব্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং পরিচালনা করেন সচিব মো. আশিক নূর।
বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খানসহ কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা মো. রুবেল আহমদসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সিসিকের উন্নয়নে ছোঁয়া রেখেছেন

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন—
“বিদায়ী প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান দক্ষ ও কর্মঠ কর্মকর্তা। ২০০৩ সাল থেকে প্রায় দুই দশক তিনি সিলেটের উন্নয়নে কাজ করেছেন। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পর এ প্রতিষ্ঠানকে আজকের পর্যায়ে নিয়ে আসতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক, ফুটপাত, ড্রেনেজ, পানির পাইপলাইন, বিদ্যুৎ—সব উন্নয়নকাজেই তার ছোঁয়া রয়েছে।

তিনি আরও বলেন,
নির্বাচিত পরিষদ না থাকায় বর্তমানে সব চাপ কর্মকর্তা-কর্মচারীদের ওপর পড়ছে। এমন সময়ে নুর আজিজুর রহমানের মতো অভিজ্ঞ কর্মকর্তার বিদায় আমাদের জন্য কষ্টের। তবে তিনি ঢাকায় থেকেও সিলেটের জন্য কাজ করবেন বলে আশা করি।

বিদায়ী প্রধান প্রকৌশলীর অনুভূতি

বিদায়ী প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন—
সিলেটের মানুষ এবং আমার সহকর্মীরা যে ভালোবাসা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন আমি আসি, তখন সদ্য পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছিল সিলেট। প্রায় ২০ বছরের দীর্ঘ সময়ে সীমিত বাজেট ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আধুনিক নগরী গড়ে তুলতে চেষ্টা করেছি। সিলেটবাসী আমার আত্মার আত্মীয়। কতটুকু কাজ করতে পেরেছি, তার মূল্যায়ন করবেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল