banglahour

ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ: শফিকুল ইসলাম তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১১:২২ অপরাহ্ন

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম তুহিন বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলতে চাইছে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু স্বাধীনতার শত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে।

রবিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ২৫নং ওয়ার্ডের মা-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুহিন আরও বলেন,

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি।

কিন্তু আজও ৭১ বিরোধীরা ষড়যন্ত্র করছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়ে পিআর পদ্ধতিতে ভোট চাইছে।

বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে।

ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ। জনগণ এখন সচেতন—কে প্রকৃত দেশপ্রেমিক, আর কে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক ব্যবসা করছে, তা সবাই বুঝে গেছে।

সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মো. কামরুজ্জামান রুনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেগম রেহানা ঈসা, হাফিজুর রহমান মনি, ডা. হুমাইরা মুসলিমা বাবলি, মো. আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, আফজাল হোসেন, আহসান হাবিব বাবু, মো. মিজানুর রশিদ, মনিরুজ্জামান মনি, হেলাল ফরাজী, নাসরিন হক শ্রাবণী, কামরুন্নাহার হেনা, মো. মামুনুর রশিদসহ আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল