banglahour

রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ১:১৪ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলায় আলোচনা সভা, র‌্যালি, দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ।

পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার রওশন-আরা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশ নিয়ে মৎস্যচাষী সোহেল রানা ও মৎস্যজীবী আলাউদ্দিন বিশ্বাস মাছ চাষের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল