banglahour

কুয়াকাটায় সাগরে ট্রলারডুবি: ১১ ঘণ্টা ভেসে থেকে ১০ জেলের অলৌকিক উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ১:২৪ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে গেছে। এতে থাকা ১০ জেলে টানা ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাগরবক্ষে এ দুর্ঘটনা ঘটে। পানির কন্টেইনার ও জালের ফ্লোট আঁকড়ে ধরে জেলেরা প্রাণ বাঁচান। সোমবার সকাল ৮টার দিকে পাথরঘাটার কচিখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক লালুয়ার মেরাউপাড়া এলাকার খোকন হাওলাদার। তাঁর চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় রবিবার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। পথে ট্রলারটি একটি ডুবোচরে আটকে যায়। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ভেসে থাকেন।

খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে যান। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে। অন্যদের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন জুম্মান হাওলাদার।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ রেখে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল