
(১১ মাস আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৩৫ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে স্টোরটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম এবং আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, সততা সংঘের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করেন।