banglahour

ভৈরবে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৩৭ অপরাহ্ন

ভৈরবে র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজহার-উল-আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা পাট কর্মকর্তা সিহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে এ বছরের সেরা চারজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল