
(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১:৫৩ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে কুমিল্লায় মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আদর্শ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ফিসারিজ মালিক ও উদ্যোক্তারা মাছ চাষে অর্জিত সাফল্য এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে মুক্ত আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাছ বাজারজাতকরণে কিছু মধ্যস্বত্বভোগীর কারণে চাষীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।