banglahour

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:০৬ অপরাহ্ন

পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজ পুকুরপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। পরে শহীদ হৃদয় তরুয়া চত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়া, ঢাকঢোল, নাচগান ও উল্লাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল