
(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চারিপাড়া আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় মাদ্রাসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান হিসেবে ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে পাঁচ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, সাংবাদিক মাসুম পাঠান, অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দিন ও অভিভাবক সদস্য তকি উসমান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।