banglahour

বাজার ফান্ড জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র স্মারকলিপি

সারাদেশ | রাঙামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:২৪ অপরাহ্ন

বাজার ফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত জমি বন্ধক রেখে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের হাতে স্মারকলিপি তুলে দেন পিসিসিপি নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু।

স্মারকলিপিতে বলা হয়, প্রশাসনিক জটিলতার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাজার ফান্ড জমি বন্ধক দিয়ে ব্যবসায়ীরা ঋণ সুবিধা পাচ্ছেন না। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা হুমকির মুখে পড়েছে, কর্মসংস্থান কমছে এবং ব্যাংকগুলোও অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।

তারা জানান, ২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক বাজার ফান্ড জমির মিউটেশন মামলা স্থগিত করেন। পরে চালু হলেও ২০১৯ সালে পুনরায় বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঋণ সুবিধা থেকে বঞ্চিত।

পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, সমস্যা দ্রুত সমাধান না হলে তারা তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবরুদ্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল