
(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৬:৫৬ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে নৌ পুলিশের বিশেষ অভিযানে তিনজন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে প্রায় ১৭০ মিটার দীর্ঘ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে, যা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, ১৮ আগস্ট সোমবার সরকারি নির্দেশনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের তত্ত্বাবধানে এএসআই শংকর চন্দ্র শীল নেতৃত্বে একটি চৌকস টিম দুপুরে অভিযান পরিচালনা করে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের জন্য জেলেদের আটক করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।