
(৩ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৫ অপরাহ্ন
ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে । আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭০ নিয়ে রাজধানীর বাতাসের মান অত্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’। যা ঢাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে,বায়ু দূষণ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলির মধ্যে অন্যতম।