
(৩ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩২ অপরাহ্ন
ঢাকা: কৃষি উৎপাদনের মূল উপকরণ বীজের মানে কোনরকম ছাড় দেয়া হবে না বলে মন্ত্রব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষি উৎপাদনের মূল উপকরণ হলো বীজ। ভালো ফলন ও উৎপাদনশীলতার জন্য মানসম্পন্ন বীজ অপরিহার্য। কাজেই, বীজের মানের বিষয়ে কোনরকম ছাড় দেয়া হবে না। কৃষক যাতে শতভাগ আস্থার সাথে নির্দ্বাধায় বীজ ব্যবহার করতে পারে, সেটি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।