banglahour

কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:০৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উসমান গনি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, প্যানেল চেয়ারম্যান আঃ মতিন আসাদ, মহিলা মেম্বার মোছাঃ আলেয়া আক্তার ও ইউপি সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল