banglahour

নানান আয়োজনে হিজলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(১১ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:১৫ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

র‌্যালি-পূর্ব পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খাঁন সজল। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সোহেল তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও কিছু অপসংস্কৃতি এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত ১৭ বছর আমাদের যে সকল নেতাকর্মীরা ঘুম, জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, আজ তাদের স্মরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ধানের শীষ যার, আমরা সবাই তার। দল যাকে মনোনয়ন দেবে, বিভাজন ভুলে তার জন্য কাজ করবো। আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ বিএনপিকেই বেছে নেবে।

পথসভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মৃধা, শামীম আলম স্বপন, মো. শামীম, নোমান হোসেন, মনির নক্টী, হাবিবুর রহমানসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল