
(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:২৩ অপরাহ্ন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আবারও আন্দোলনে নেমেছে শিক্ষক সমিতি। নবনিযুক্ত উপাচার্যের নিষ্ক্রিয়তায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ (বুধবার) দুপুরে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারির ঘটনায় তিন সপ্তাহের আল্টিমেটাম দেওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়েছেন কর্মসূচি ঘোষণায়।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ আগস্টের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এছাড়া আগামীকাল ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষকদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।