banglahour

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালী

রাজনীতি | হিজলা (বরিশাল) প্রতিনিধি

(৮ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৫:৪৮ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী, উপজেলা চত্বরে বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।

র‍্যালীতে নেতৃত্ব দেন হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত মিয়াজী, তার নেতৃত্বে উপস্থিত ছিলেন আমির, রুবেল, সোরমান, রাসেল, জসিমউদদীনসহ শতশত নেতা-কর্মী। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাপ্তি টানেন।

হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শওকত মিয়াজী বলেন,দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আগামীতে দল যোগ্য নেতৃত্ব দেখে দলীয় পদ প্রদান করবে। আমরা দল ও দেশের জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।

এই কর্মসূচি এলাকার যুব সমাজকে রাজনৈতিক সচেতনতা ও দলীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল