banglahour

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান টুকুর

রাজনীতি | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(৮ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৬:৪৩ অপরাহ্ন

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাসিনা পর্যন্ত জনগনকে ভয় পেত। ৭১ সালের যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা আজও জনগনের কাছে ভয় পেয়েই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আগামীর বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ।

বুধবার (২০ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, “গণতন্ত্র সামনে আসবেই। যে কেউ গনতন্ত্রে বাধা দিতে চাচ্ছে, তারা জনগনের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগন ভোটের মাধ্যমে নিজেদের পছন্দমত সরকার স্থাপন করবে। ফ্যাসিস্ট সরকার অতীতে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, দিনের ভোট রাত করেছে, গুম ও হত্যাকাণ্ড করেছে। শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টবাদ হারিয়েছে।”

সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল