banglahour

পিরোজপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৩ ড্রেজার জব্দ, ৭ জনকে জরিমানা

সারাদেশ | মো. মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ১০:৪১ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩টি ড্রেজার জব্দ করেছে এবং ৭ জনকে আটক করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ হাফিজ (৪২), মোঃ হাবিবুর রহমান (৪৫), মোঃ মিজান খান (৩৪), মোঃ জালাল তালুকদার (৪০), নাজিরপুরের আব্দুল্লাহ আল মামুন (৫০) ও ইন্দুরকানির মোঃ লিটন খান (৩৫)।

ইউএনও হাসান-বিন-মুহাম্মাদ আলী বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। যেকোনো মূল্যে এ ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করে পুনঃইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও প্রভাবশালী মহল অবৈধভাবে উত্তোলন চালিয়ে যাচ্ছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল