banglahour

সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে পদুয়ার বাজারে বিএনপির মশাল মিছিল

সারাদেশ | কুমিল্লা প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ১০:৪৩ অপরাহ্ন

সাবেক কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসন পুনর্বহালের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। বুধবার রাতের এ মশাল মিছিলে অংশ নেয় কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপি, সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারাও মিছিলে যোগ দেন। মিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ঘোষিত কুমিল্লা-১০ আসনের নতুন সীমানা বিন্যাস ‘সম্পূর্ণ অযৌক্তিক’। তারা দাবি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন পুনর্বহাল রেখে চূড়ান্ত সীমানা ঘোষণা করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ এ সিদ্ধান্ত মেনে নেবে না বলে তারা সতর্ক করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল