banglahour

ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের নতুন কমিটির অভিষেক

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২:১৪ অপরাহ্ন

দোকান মালিকদের ঐক্য ও কল্যাণে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি জেলা জামায়াতের আমীর আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন ৪১ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন। এসময় সহ-সভাপতি খন্দকার শরীফ উদ্দিন, তাশরাফ হোসেন বাবুল, মনসুর আলম চন্দন ও শামসুদ্দোহা মাসুম উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সংগঠনটি ব্যবসায়ীদের সমস্যা সমাধান, সম্ভাবনা কাজে লাগানো ও অধিকার রক্ষার পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল