banglahour

কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে আওয়ামীলীগ ঘরে বসে থাকবে না

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৪:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন

বড়লেখা (মৌলভীবাজার): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না।তাদেরকে বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেয়া যাবে না। আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাদের সমর্থন দিবে তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।

শনিবার (১১ ফেব্রুয়ারী) মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে বিএনপি'র সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ, বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথা পিছু আয় বৃদ্ধি করে ২৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার,আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির ব্যবস্থা করছে সরকার। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে। নিজের মন্ত্রণালয়ের উল্লেখ করে মন্ত্রী বলেন, মাধবকুণ্ডে কেবলকার, লাঠিটিলায় সাফারিপার্ক, হাকালুকি হাওরের উন্নয়নে কাজ করা হচ্ছে।  মন্ত্রী নেতাকর্মীদের বলেন, উন্নয়নের এ বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে। জনগণকে সাথে নিয়ে দেশকে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করা হবে।

বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল