banglahour

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৭ অপরাহ্ন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা।

কর্মশালায় হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম. নাজিম উদ্দিন বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। খাদ্য উৎপাদন ও সরবরাহকারীদের প্রশিক্ষিত ও সচেতন করে গড়ে তোলার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। খাদ্য ব্যবসায়ীদেরও এ বিষয়ে আন্তরিক হতে হবে।

এ সময় অন্যান্য বক্তারাও নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল