banglahour

পটুয়াখালীতে যাত্রী দুর্ভোগ লাঘব ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

পটুয়াখালী বাস টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, টার্মিনাল এলাকায় পানি জমে থাকা ও সড়ক ভাঙাচোরা থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বছরের পর বছর সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও সংস্কার কাজ হচ্ছে না। তারা অবিলম্বে সড়ক ও টার্মিনাল সংস্কার এবং যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামালসহ অন্যান্য নেতা-কর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল