
(৮ মাস আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪২ অপরাহ্ন
আসন্ন জামালপুর জেলা বিএনপির সম্মেলন সফল করতে প্রচার মিছিল করেছে জেলা মৎস্যজীবী দল।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে তমালতলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রায় নয় বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।