banglahour

জালে আটকা পড়া বিষধর পদ্মগোখরা অবশেষে বনে অবমুক্ত

সারাদেশ | মনিরুল ইসলাম পটুয়াখাী প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৮ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার হোসেনপাড়া এলাকার আবু হাসান মিলনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির আঙিনায় পাতা জালে সাপটি আটকা পড়ে। খবর পেয়ে সকালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। এসময় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিকালে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে কুয়াকাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, সাপটি উদ্ধার শেষে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল